জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কলারোয়া ব্র্যাকের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন-কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু। উপজেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের প্রশিক্ষক বেলাল হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-কলারোয়া ব্র্যাকের প্রতিনিধি শাহানাজ পারভীন, উপজেলা পল্লী সমাজের সভানেত্রী বিলকিস খাতুন,পল্লী সমাজের প্রতিনিধি হালিমা খাতুন, কাকুলি, সিমা, মমতাজ পারভীন সহ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী ৫ নারী ও সূধিবৃন্দ। সভায় বক্তারা, উপমহাদেশের নারী জাগরনের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিবাদী কর্ম ও জীবনী তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখার আহবান জানান।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments