মাদক ও চাঁদাবাজির অভিযোগ
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা এলাকার শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা যায় সে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং দক্দক্ষিণ ধামুড়া গ্রামের আব্দুল হামিদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ চাঁদাবাজি ও মাদকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার দক্ষিন ধামুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ শীর্ষ চাঁদাবাজ মনির সরদারকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনির সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments