ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোটৃার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে আজ দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় ১৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ৭০ হাজারের বেশি দর্শকের সামনে শুরু হবে ম্যাচটি। অর্থাৎ ১৫ জুলাই রাত পেরোনোর পরই বল মাঠে গড়াবে।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে দুই গোল করে জয় নিশ্চিত করেন লিওনেল মেসির দল। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে লা আলবিসেলেস্তেরা। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবারও অপরাজিত থেকে সেমিতে পৌঁছেছে তারা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ৯৩ মিনিটে জুড বেলিংহামের গোলে জয় নিশ্চিত করে থমাস টুখেলের দল। হ্যারি কেইন ও বেলিংহাম দুজনেই এবারের আসরে ৬টি করে গোল করেছেন।
দুই দলের সবশেষ বিশ্বকাপ দেখা হয়েছিল ২০০২ সালে। তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি এই আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’, ১৯৯৮ সালে ডেভিড বেকহামের লাল কার্ড—সবই এই লড়াইয়ের অংশ। এবার মেসি বনাম কেইন, বেলিংহাম বনাম ম্যাক অ্যালিস্টারের লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। ফিফার নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারণ হবে দ্বিতীয় ফাইনালিস্ট।
আজকের ম্যাচে জয়ী দল ২০ জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলবে স্পেনের বিপক্ষে। স্পেন প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। পরাজিত দল ১৯ জুলাই শনিবার রাত ৩টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচ হিসেবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হবে ১৯ জুলাই শনিবার রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে, যেখানে ফ্রান্স খেলবে আজকের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। আর ফাইনাল হবে ২০ জুলাই রবিবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে স্পেনের প্রতিপক্ষ হবে আজকের ম্যাচের জয়ী দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে T Sports ও Nagorik TV।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments