মাহবুবুল আলম, সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা এমপির বাড়ির সামনে সিদিমবাড়ির মোরে আজ ২৩ শে অক্টোবর (শনিবার) আনুমানিক সকাল ১২.৩০ মিনিট এ নসিমন ও সিএনজি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং মা ও ছেলে সহ আহত হয়েছে ৩ জন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তালগাছি থেকে ছেড়ে আসা সিএনজি সিদিমতলা মোড়ে পৌঁছালে চালিতাতলা থেকে একটি অবৈধ ব্যাটারি চালিত নছিমন মহাসড়কে দ্রুতগতিতে ওঠার সময় সিএনজিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ব্রাহ্মসমাজ আলী (৫৫) নামে একজন নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের চিনাধুকুড়িয়া গ্রামে তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে।
আহত ব্যক্তিরা যথাক্রমে, ১, মোঃ আবদুল মাজেদ (৩২) পিতাঃ নুরুল ইসলাম, বাহাদুরপুর, গাইবান্ধা ২,মোঃ অনিক, পিতাঃ হাবু শেখ, দারিয়াপুর শাহজাদপুর, ৩, মোছাঃ রোজিনা খাতুন, (৩০)স্বামীঃ হাবু শেখ, দারিয়াপুর শাহজাদপুর। আহত রোজিনার ছেলে অনিক শেখ।
সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসী ও স্থানীয়রা আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত পাশে অবস্থিত পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন। শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে এম্বুলেন্স ও একটি গাড়ি এসে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিক জানান, আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি তবে হাসপাতালে ঢোকার পূর্বে একজন মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি এবং আমরা তার নাম ঠিকানা উদ্ধার করেছি।
ঘটনার সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর আশরাফ আলী সহ একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, নিহত সমাজ আলীর লাশ সুরতহাল করেছি এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোন আপত্তি না থাকায় তাকে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আহত ৩ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পিরোজপুর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শা ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জলাবদ্ধতায় তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেন এবং ক্ষত ...
যশোর অফিস: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
সব মন্তব্য
No Comments