সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এম এম আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন, সিংড়া জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দি¦তা করেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments