প্রবাসী ডেস্ক: যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
গতকাল বুধবার (০৬ অক্টোবর) রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।
বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কৃষক লীগ, সৌদি আরব শাখার সভাপতি কামরুল হাসান জুয়েল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, জিটিভি ও দৈনিক আজকের দর্পনের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, লন্ডনের প্রবাস বাংলা টিভির সিইও জুনায়েদ আহমেদ, নিউজ টুয়েন্টিফোরের মক্কা প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন, প্রবাসী ভয়েস টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক তারিক আজিজ এবং প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী বলেন, “বিশ্বের অন্যতম সৎ, পরিশ্রমী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সে সময় অনাকাঙ্ক্ষিত কিছু ন্যাক্কারজনক ঘটনা আমরা লক্ষ্য করছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কিভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে এবং সেটা যাতে প্রতিরোধ করা যায়, সরকার সেটা খতিয়ে দেখছে”।
শ ম রেজাউল করিম আরো বলেন, “বিএনপি স্বাধীনতাবিরোধীদের উপর ভর করে, বিদেশের উপর নির্ভর করে, মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনো তাদের সম্পদই মিথ্যাচার। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুবিধা না হওয়ার তারা বিদেশে কার্যক্রম শুরু করেছে”।
তিনি আরো যোগ করেন, “বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা। বিএনপি স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপিই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরকালেও উশৃঙ্খলতা দেখিয়েছে”।
তিনি আরো বলেন, “দেশের মানুষ এখন শান্তিতে আছে। বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে”।
বিদেশি গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের স্বরূপ তুলে ধরার জন্য এসময় প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments