আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। (১সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেওয়া হলে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে দুপুরে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়া জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সাথে বৈঠক করেও এর কোন সুরাহা মেলেনি। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোন প্রকার সুরাহা দেননি। প্রতি সিএফটি পাথর লোড করতে তাদের ৩ টাকা করে দেওয়া হয়। বর্তমান বাজার মূল্যের সাথে মিল রেখে তারা এক টাকা বাড়িয়ে ৪ টাকা দাবী করেন। দাবী মানা না পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments