স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ শিশু ও নারীসহ ৪ জন হত্যা, রাজবাড়ীতে পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তার উপর মব করে শারীরিক নির্যাতন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হাতে বগুড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হত্যা, ঢাকার গেন্ডারিয়ায় বিদ্যুৎ বন্ধ করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ, ধানমন্ডিতে এক ব্যবসায়ীর ৩৯ লাখ টাকা ছিনতাই।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারি রেকর্ড অনুযায়ী বিগত ৬ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ হয়েছে এবং পুলিশ সদর দফতরের ভাষ্য অনুযায়ী গড়ে প্রতিদিন ১০ জন খুনের ঘটনা ঘটছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনে তৌহিদি জনতার নামে মব করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, দেশের বিভিন্ন স্থানে নৌকাবাইচ, কনসার্ট, কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধসহ সারাদেশে নিত্যদিন হত্যা, ধর্ষণ, বলাৎকার, নির্যাতন, ছিনতাই, রাহাজানি ও মবের ঘটনা ঘটছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, জনজীবনে নিরাপত্তাহীনতা দূর করা এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভঙ্গুর অবস্থা দূর করার জন্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের বদলে বহু ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে নানা ধরনের অজুহাত তৈরি করে দায়িত্ব এড়িয়ে যাওয়া হচ্ছে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য দল-মত না দেখে, মুখ না দেখে অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments