উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গঙ্গা গোবিন্দ(জি,জি) মাধ্যমিক বিদ্যালয়, মাঠে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে, শিশু ও নারী প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযানের অংশ হিসেবে জয়শ্রী বনাম শিকারপুরে কিশোরীবৃন্দের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।ফুটবল ম্যাচ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
২১ সেপ্টেম্বর বিকেল চারটায় শিকারপুর ইউনিয়ন কেন্দ্রে সিআর এসএস কমিউনিটি ডেভলেপমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শিউলি আক্তার ও রিতা, সমাজ সেবক মোকলেস হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সিআর এসএস সহায়তাকারি চৈতি হালদার ,পল্লব বৈদ্য, সুস্মিতা দাস, অঞ্জলি চক্রবর্তী, ফুটবল খেলার ম্যাচ পরিচালনা করেন মোঃ হৃদয় হাওলাদার, মোঃ রেজভী মৃধা ও জাকারিয়া সরদার।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments