মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রেস ইনস্টিউট বাংলাদেশ পিআইবি’র আয়োজনে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক ড্যাফোডিলস ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. জামিল খান, পিআইবি’র সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, মোংলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নেতা এইচ এম দুলাল, মোঃ নূর আলম শেখ, শেখ কামরুজ্জামান জসিম, মোঃ ইকবাল হোসেন, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রকিবুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল শরীফ, সাংবাদিক মেহেদী হাসান লিপন, জামাল হোসেন বাপ্পা, ফজলুর রহমান খোকন, শরণখোলার সাংবাদিক মোহাম্মদ আলী, আসাদুজ্জামান মিলন, হুমায়ুন কবির, নাজমুল হাসান, রামপাল প্রেসক্লাবের হাওলাদার আঃ হাদি, বজলুর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দক্ষতা, প্রযুক্তি এবং সরাঞ্জামকে ব্যবহার করে সাংবাদিকদের যুগের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান। প্রশিক্ষণে মোংলা, রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণে আজ ২০ জানুয়ারি বিকেলে সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ করবেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments