উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬। টানা ৩৭ দিনের এই ফুটবল মহাযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী দিনেই তিনটি উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২৩তম বিশ্বকাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা, স্থানীয় সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। এই মাঠই প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড গড়ছে। দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে খেলবে স্বাগতিক কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। একই দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব চলবে ১১ থেকে ২৭ জুন পর্যন্ত। এরপর রাউন্ড অব ৩২ শুরু হবে ২৯ জুন, রাউন্ড অব ১৬ হবে ৪ থেকে ৭ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১২ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
মধ্যপ্রাচ্য থেকে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে কাতার, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ। গ্রুপ পর্বেই কাতার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে। এছাড়া ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।
ফিফা জানিয়েছে, দল ও দর্শকদের ভ্রমণ কমাতে এবং খেলোয়াড়দের বিশ্রাম ও রিকভারিকে অগ্রাধিকার দিয়ে এবারের ম্যাচ সূচি তৈরি করা হয়েছে। ১১ জুন উদ্বোধনী দিনে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে দীর্ঘ এক মাসের ফুটবল উৎসবের পর্দা নামবে ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments