ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেমের কবিতা নিয়ে নির্মিত হল কবিতা চিত্র ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতাকে ভিডিও আকারে চিত্রায়নের এ কাজটি পরিচালনা করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ।
অবুঝ অন্তর ও ময়না নামের দুইটির কবিতার চিত্রায়ন হলে ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতা দুইটি রচনা করেছেন কবি গোলাম মাওলা জসিম।
সম্প্রতি চট্টগ্রাম সিটির সিআরবি, লেকসিটি, আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে কবিতা চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।
কবিতা চিত্রটি প্রযোজনা করেছে কবিতা ঘর এবং এতে অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম ও পুজা দাশ।
মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘আমার পরিচালনায় এই প্রথম কবিতা চিত্র চিত্রায়ন করলাম। এটি একটি ব্যক্তিক্রমী কাজ হয়েছে। আশা করি, এটি দর্শকদের কাছে ভাল লাগবে।’
আগামী ঈদের অনুষ্ঠান মালায় বিপল টিভিতে প্রচার করা হবে এ কবিতা চিত্র।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments