ডেস্ক রিপোর্ট : দেশে ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। রোববার রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান এসকিউ-৪৪৬ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। গেলো ২৪ মে নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে যান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিরোধী দলীয় উপনেতার সহকারি একান্ত সচিব এডভোকেট আবু তৈয়ব জিএম কাদের এর সফরসঙ্গী ছিলেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-কে স্বাগত জানান জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের এমপি, এডভোকেট জহিরুল হক জহির, এডভোকেট মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার, আলমগীর হুসেইন জুলফিকার, ইউনুছ রানা, ফয়সাল হাসান।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments