মোংলা থেকে মো. নূর আলমঃ সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতীম দেশ শ্রীলংকা এবং মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ "আবু উবাইদাহ্"।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ টায় মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা এবং নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। সশস্ত্র বাহিনীর প্রতিনিধিগণ ও দুইশতাধিক নৌসদস্য নিয়ে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহ্"র অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান। এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় বানৌজা আবু উবাইদাহ্ প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিঃ মিঃ সমুদ্র পথ পাড়ি দেবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। ওই প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকগদের দেশ দুটির নৌবাহিনীর কর্মকান্ডসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্মুখ ধারণা অর্জিত হবে। জাহাজটির এ সফরে অংশগহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নৌ বাহিনীর জানানো হয়। সফর শেষে আগামী ০৫ জানুয়ারি জাহাজটি দেশে ফেরার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments