কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৭’শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। বুধবার শেষ বিকেলে বেড়িবাধের বাইরে উচ্ছেদে ক্ষতিগ্রস্থ শীতার্তদের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন। এর আগে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ উদ্যোগে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোলøা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ মনির আহম্মেদ ভূইয়া, কলাপাড়া পৌর কাউন্সিলর মো. হুমায়ুন করিবসহ উপজেলা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments