জাকির হোসেন আজাদী: নাটকের নতুন মুখ লাকী হামিদ বতর্মানে ব্যস্ত সময় পার করছেন। তাঁর কাজের প্রশংসা সংশ্লিষ্ট সবার মুখে। তাঁর সাম্প্রতিক কাজ বিষয়ে দীর্ঘ আলাপ হয়। সে সময় তিনি বলেন, "গতকালকে আমরা শুটিং করলাম ফিকশন নাটক চ্যানেল টুয়েন্টিফোরের। লিড কাষ্টিং এর কাজ করেছি। গল্পটা অসম্ভব সুন্দর। "
তিনি আরও বলেন, " এই নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন শাহীন মাহমুদ। অভিনয় করেছেন বাবু এবং আমি লাকী হামিদ। গল্পটা আমার কাছে একদমই ভিন্নরকম এবং নতুন একটা গল্পে কাজ করেছি। এর আগে এ ধরনের কাজ কখনই করা হয়নি।পাওয়ার ডিরেক্টর এর প্লানিং ছিল আরো অনেক সুন্দর ভাবে গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু বৃষ্টির জন্য সেভাবে হয়নি। তারপরও যতটুকু আমরা করতে পেরেছি যথেষ্ট ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ!"
নাটকে তার চরিত্র সম্পর্কে বলেন, "আর গল্পের মধ্যে অনেক ভিন্নতা আছে আর গল্পের ক্যারেক্টার এ আমার নাম হচ্ছে নিলা। নিলা ক্যারেক্টারে কাজ করছি। এক সময় হিরো সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয় ভালোবাসার সৃষ্টি হয় এবং এই ভালোবাসার কারণেই একদিন আমাকে সে খুন করে ফেলে। তারপর আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাগুলো অবশ্যই যখন নাটকটার রিলিজ হলে তখনই দর্শক বুঝতে পারবেন। আশা করছি গল্পটা সবার ভালো লাগবে। আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সুন্দর একটা গল্প "
ওয়েব সিরিজে অভিনয় বিষয়ে বলেন, "তাছাড়া আমার হাতে দুইটা ওয়েব সিরিজ আছে ওই ফিল্মগুলো শুরু হবে ঈদের পর ইনশাল্লাহ। বাকিটা পরে বলব। আর বর্তমানে নাটকে রেগুলার কাজ হতে চাই।"
ঈদের নাটক প্রসঙ্গে বলেন, "ঈদ প্রজেক্টে আরেকটা নাটক হাতে আছে আশা করি খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। নাটকটির নাম ,,ফাইনালি ব্রেক-আপ,,। ডিরেক্টর এসএম কারিম। গল্পটা অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ।"
সর্বশেষ কাজ বিষয়ে বলেন, " আর সর্বশেষ পাপ নাটকটির শুটিং করেছি আমরা খিলক্ষেত থেকে একটু ভিতরে নাম কাওলা এশিয়ান সিটি। নাটকের শুটিং করতে যে আমাদের সারাদিন বৃষ্টিতে ভিজে তারপর কাজ করতে হয়েছে সবাই মানে পুরো টিম আসলে অনেক কষ্ট করেছি। ইনশাল্লাহ নাটক রিলিজের পর দর্শকরা দেখতে পাবেন। আমার জন্য দোয়া করবেন।'
তাঁর আছে গানের কণ্ঠ। সে বিষয়ে তিনি বলেন, " এই সব নাটক ছাড়াও ঈদে আমার দুইটা গান রিলিজ হবে একটা হচ্ছে বেইমান। আর একটা হচ্ছে মনটা আমার। তাছাড়া বেশ কিছু ঈদের প্রজেক্টে কাজ করা হয়েছে। খুব ভাল মানের কিছু শর্ট ফিল্ম আসবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন"।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments