ভোলা প্রতিনিধি॥ ভোলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফারদিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন।
নিহত ফারদিন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কর্মকতা মো. হোসেন ছেলে। সে ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।
নিহত ফারদিনের ফুফাতো ভাই বলেন, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ফারদিন। বন্ধুরা সদর হাসপাতালে নিয়ে আসলে খবর পেয়ে সেখানে দেখতে যাই। আশংকাজনক অবস্থায় ভোলা হাসপাতাল থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মাদারিপুরের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের ইনচার্জ মো. মামুন জানান, শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফারদিন, রোহানসহ তিনজন মোটরসাইকেল দুর্ঘটনার রোগী আসে হাসপাতালে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ফারদিনের মৃত্যুর সংবাদের কথা শুনে তার আত্মীয় স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments