ডেস্ক রিপোর্ট : চিকিৎসার জন্য ভারত যাওয়ার সুযোগে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বাসা বিড়িতে ডাকাতি করে ২৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে স্থানীয় একটি ডাকাত দল। বাড়িওয়ালা নূরুল আফছার চৌধুরী, পিতা- মৃতঃ নূরুল ইসলাম মাষ্টার চৌধুরী, সাং - বরপা শান্তি নগর , থানা- রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এনিয়ে রুপগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে আসামীদের খুজে বের করতে।
এই বিষয়ে কথা হয় বাড়িওয়ালা নূরুল আফছার চৌধুরী সঙ্গে। তিনি বলেন, " আমি আমার স্ত্রীকে নিয়া ১০/০৮/২০২২ ইং তারিখ হইতে ভারতে চিকিৎসা কাজে ব্যস্ত ছিলাম। আমার অনুপস্থিতির সুযোগে ১) মোঃ হৃদয়, পিতা- আঃ রশিদ ড্রাইভার, সাং- বরপা শান্তিনগর, ২) মোঃ তুহিন, পিতা- আঃ মনা, সাং- বরপা শান্তিনগর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ গংসহ আরও অজ্ঞাত পরিচিত ৭/৮জন। তাহারা আমার বরপা শান্তি নগরস্থ বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া, তাহারা উক্ত আসামীরা ০৩ টা কেছি গেইট মূল্য অনুমান ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা, মেইন গেইট ০১ টি মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, জানালা ৪০টি মূল অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার টাকা, বেলকুনি ১২টি মূল্য ১.৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা, ফ্রিজ ০৪ টি মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, খাট ০৬ টি মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, জেনারেটর ০২টি মূল্য ১,৫০,০০০/- (এক লক পঞ্চাশ হাজার) টাকা, সুকেজ ০৬টি ও ০৪ টি কাঠের আলমারী মোট মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ০৪ তালার সিঁড়ির এস.এম মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজা) টাকা, মেট্রেস ০৬ টি ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ০৩ সেট ছোফা মূল্য ৩০০,০০০/- (তিন লক্ষ) টাকা ঘরের অন্যান্য আসবাব পত্র মূল্য অনুমান ১,০০,০/- (এক লক্ষ) টাকা এ/সি ০২টি মূল্য
১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট ২৩,৬০,০০০/- (তেইশ লক্ষ ঘাট হাজার) টাকার মালামাল যাহা আসামীরা পর্যায়ক্রমে চুরি করিয়া নিয়া যায়।"
তিনি আরও বলেন, "আমি ভারত থেকে দেড় মাস পর নিজ বাড়ীতে আসিয়া এহেন ঘটনা দেখিয়া বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসাবাদ করিয়া উক্ত মালামাল আসামীরা নিয়া যায় বলিয়া জানতে পারি। আমি ঘটনাটি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে লিখিত ভাবে জানিয়েছি। তাহারা রুপগঞ্জ থানাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আশা করি আমার মালামাল ফেরত পাবো এবং যাহারা আমার এতো বড় ক্ষতি করলো তারা ধরা পড়বে।"
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments