মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সামুদ্রিক সম্পদ এবং প্রতিবেশ ও জীবসম্পদের পরিমান নিরূপণ বিষয়ে আলোচনা সভা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় ব্লু ইকনোমি বাস্তবায়নে জীববৈচিত্র্য সংরক্ষনের গুরুত্ব বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের ও অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আরেফিন বাদল, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশ ও সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সুন্দরবন ও উপকূল সুরক্ষায় করনীয় এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন।
স্টাফ রিপোর্টার: সোমবার, ১১ মে সকাল থেকে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থ ...
স্টাফ রিপোর্টার: মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গ জানানো ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার, ১১ মে পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পড ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
সব মন্তব্য
No Comments