স্টাফ রিপোটার: নিজের সঙ্গীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘হারাতে দেবোনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সাথে কন্ঠ দিয়েছেন রাইসা খান। আসছে ঈদে অসাধারণ একটি মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে। এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই। ভিডিওতে তার সাথে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই গানটি নিয়ে আমাদের পুরো টিমেরও ব্যাপক পরিকল্পনা ছিল। আশা করছি; গানটি সবার হৃদয় ছুয়ে যাবে। অনুরুপ আইচ বলেন, সানিকে আমি শুরু থেকেই সাপোর্ট করে আসছিলাম। কারণ সে অনেক ভালো গায় এবং তার পরিকল্পনাও ভালো। এর আগে আমার স্ত্রীর বাস্তব কাহিনী নিয়ে গানটিও সে অসাধারণ করেছিল। আশা করছি এ গানটিও সবার ভালো লাগবে। রিয়েল আশিক বলেন, সানি ভাই এ গানটিও অসাধারণ গেয়েছে। ভিডিওটি চমৎকার। আশা করছি; সবার ভালো লাগবে। উল্লেখ্য-এর আগে সানি আজাদের ‘আধাঁর’, দুই জীবন, তোর লাগিয়া’, ‘আমার যেদিন মরণ হবে’, ‘বেবী’, শিরোনামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments