চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অনুসারে ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকরা যাতায়াত করতে পারবেন এবং চাইলে রাতও থাকতে পারবেন।
কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দ্বীপে রাতযাপন করার ওপর দেওয়া নিষেধাজ্ঞা বর্তমান সরকার শিথিল করেছে। কেবল দ্বীপের পরিবেশ অক্ষুণ্ন রাখার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, ‘মনে রাখা দরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, জনগণের নির্বাচিত সরকার। দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সরকার বদ্ধপরিকর।’
বিষয়টি নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (পরিবেশ-২ অধিশাখা) যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এখানে পর্যটকরা চাইলে রাত থাকতে পারবে। কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যবসায়িক স্বার্থ, পরিবেশ পর্যটন উন্নয়ন সব মিলেই মন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত বৈঠক হয় এবং সিদ্ধান্ত হয়।
পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত নিয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াত করতে পারবেন। পর্যটকদের প্রত্যেককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজের চলাচল অব্যাহত থাকবে। এ ছাড়া ২০২৫ সালের ২২ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
গতবার নভেম্বর মাসে সেন্টমার্টিন দ্বীপে রাতে থাকতে পারতো না পর্যটকরা। তাদের দিনে গিয়ে দিনেই সেন্টমার্টিন থেকে ফিরে আসতে হতো। অন্তর্বর্তী সরকারের আমলে পরিবেশ সংরক্ষণের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ সীমিত করা হয়। গত বছরের ১ নভেম্বর থেকে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় ওই মাসে পর্যটকেরা সেখানে যেতে পারেননি। নভেম্বরে দ্বীপে রাত্রিযাপনেরও সুযোগ ছিল না। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছিল। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত্রিযাপনের সুযোগ পেয়েছিলেন।
ইতোমধ্যেই সেন্টমার্টিনে রাতযাপনের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভ্রমণপিপাসু অনেক সাংবাদিকও। বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক ওয়াজেদ হীরা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রস্তুত হন যারা যাবেন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, ওই দিন থেকে রাতযাপনও করা যাবে। গতবছরের চেয়ে এবার ভ্রমণের সময়ও বেশি। সুতরাং প্রবাল দ্বীপ দেখতে যারা মুখিয়ে আর দেরি কেন....’
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments