ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৬ জুলাই ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামি লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সরকারের দায়িত্ব জনগণের জান-মাল ও সভা-সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একটি রাজনৈতিক দল এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর ব্যার্থতা আমরা যা দেখলাম তা খুবই উদ্বেগজনক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং ২৪ এর গণঅভ্যুতথানের চেতনাও ছিল বাক-ব্যক্তির স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে পুঁজিবাদী পথে দেশ পরিচালনা করায় সে আকাংখা বাস্তবায়িত হয়নি বলেই ’২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ প্রায় ১৫ বছরের আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ ও দেশ ত্যাগ করার পর জনগণ আশা করেছিল জান-মাল ও সভা সমাবেশের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু তা হয়নি। তিনি বলেন, যে বৈষম্য অবসানের জন্য প্রায় দেড় সহস্রাধিক ছাত্র-শ্রমিক-নারী জনতা জীবন দিয়ে গণঅভ্যুত্থানের প্রায় ১ বছর অতিক্রান্ত হলেও বৈষম্য এবং মতপ্রকাশের স্বাধীনতা বাস্তবায়নের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। তিনি গোপালগন্জে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার বিচার দাবি করেন। তিনি বলেন, অভ্যুত্থানের ১ বছরে এটা প্রমাণিত হলো যে, ব্যবস্থা বদল ছাড়া অবস্থার পরিবর্তন সম্ভব নয়, তাই তিনি ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করার জন্য ছাত্র-শ্রমিক-নারীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments