ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এছাড়া সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক নির্ধারিত সর্বনিম্ন হারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় উপযুক্ত গ্রাহকদের ন্যানো ঋণ প্রদান করতে পারবে, যা দেশের সর্বস্তরের মানুষের জন্য ক্ষুদ্রঋণকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা; নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী; হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী।
প্রাইম ব্যাংক ইতোমধ্যেই প্রাইমঅগ্রিম এর মাধ্যমে খুচরা গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা প্রদান করে আসছে। প্রাইমঅগ্রিমের মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক বেতনের একটি অংশ তাৎক্ষণিক অনুমোদনের ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ হিসেবে গ্রহণ করতে পারেন, যা সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীনভাবে বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments