বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
৬ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪–এ সহ-সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের কেবল “ব্যবহারযোগ্য শ্রমশক্তি” হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি নির্ভুল ও বিশ্লেষণভিত্তিক তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সময়োপযোগী তথ্য নিশ্চিত করা জরুরি।
গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ঝুঁকির কথা উল্লেখ করে তিনি শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্যনির্ভর প্রচারণা মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা ও অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপর গুরুত্ব দেন।
দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments