সুব্রত সানা: আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার, নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গঠিত সাংগঠনিক টীমগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে ৩টি সাংগঠনিক টীমের সভা অনুষ্ঠিত হয়। টীমগুলো হলো-সাংগঠনিক টীম ৬, ৭, ও ৮। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-টীম ৬ এর প্রধান আ ন ম সাইফুল ইসলাম, টীম-৭ এর প্রধান হারুনুর রশীদ হারুন, টীম-৮ এর প্রধান লিটন মাহমুদসহ সংশ্লিষ্ট টীমগুলোর সদস্যগণ। সভায় ওয়ার্ড কমিটি গঠনকল্পে ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম বিতরণ’ কর্মসূচির অগ্রগতি ও টীম সমুহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে আবদুস সালাম বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে জনগণ এখন অতিষ্ঠ। আওয়ামী কর্তৃত্ববাদী শাসন ও জুলুম-নির্যাতন থেকে জনগণ মুক্তি পেতে চায়। আর এজন্যই দেশের মানুষ বিএনপি’র দিকে তাকিয়ে আছে। বিএনপি দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল, তাই অতীতের মতোই এই দলটি জনকল্যাণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-কে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা পালন করতে পারবে কেবলমাত্র তাদেরকেই নেতৃত্বে আনা হবে। চটকদারী কথা নয়, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে তাদেরকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-তে প্রাধান্য দেয়া হবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments