রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ব্যপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌমোহনা বাজার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৫ জানুয়ারি রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অবিরাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ ইউনুছ সিকদার ছাতা প্রতিকে ১৮৭ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিন মিয়া বই প্রতিকে ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতিকে উত্তম কুমার মন্ডল ২৮৬, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাজ প্রতিকে শফিকুল ইসলাম ৪২৯ ভোট ও কোষাধ্যক্ষ পদে টিউবওয়েল প্রতিকে মামুন শেখ ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ৪ জন ,সহ-সভাপতি পদে ২ জন,সাধারণ সম্পাদক পদে ২ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী মোট ৫টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৫ জন । এর মধ্যে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মেজবাউদ্দিন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন।
এদিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরী,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া ও ওমর ফারুক,উজিরপুরের সাতলা ইউপির সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ নির্বাচন পরিদর্শন করেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments