এলিনা হক,সৌদিআরব: সম্প্রতি সৌদি আরবের মদিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার নিহত জেদ্দা বাংলা স্কুলের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের পিতা মরহুম আলহাজ্ব আব্দুল মালেক এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গার্ডিয়ান ফোরাম। সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কনস্যুলেটের মিনিস্টার শ্রম এম, এমদাদুল ইসলাম, সংগঠনের সভাপতি মইন চৌধুরী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ, সহসভাপতি মাহবুব আলম, সহসাধারণ সম্পাদক নাইম উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
সব মন্তব্য
No Comments