সরস্বতী পূজা
মোঃ সাইফুল্লাহ, সাভার: সরস্বতী পূজা উপলক্ষে সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৯ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে শেখ শওকত হোসেন বলেন, জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির চর্চাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সরস্বতী পূজা সেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য উৎসব। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আরো বলেন, আসছে জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি সাভার-আশুলিয়ার মানুষের কাছ থেকে। এখানে অনেক বড় দল রয়েছে, তারা বড় বলে দাবি করলেও জনগণ তাদের বড় বলছেন না। আমরা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশেছি, তারা বলছেন গত ৫৩ বছরে অনেক বড় দল আমরা দেখেছি এবার নতুন প্রজন্মকে দেখতে চাই। সুতরাং আমরা আশাবাদী ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি অর্ণব কুমার শীর্ষেন্দু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত, গণঅধিকার পরিষদের সাভার উপজেলা সদস্য সচিব শফিকুল ইসলাম ও আশুলিয়া থানার ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন।পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অ্যাডভোকেট শেখ শওকত হোসেনের উপস্থিতিকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।"
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments