ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল-গুলি, ম্যাগাজিন ও অন্যান্য আলামতসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারী) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০) ২। মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) ও ৩। মোঃ রেজাউল করিম (৩৪) ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৩:২০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌথ বাহিনীর সাথে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি টিম আজমপুর বাসস্ট্যান্ডে চেক পোস্ট পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নং সেক্টরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন ভুয়া র্যা বের পোশাক পরিধান করে ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করছে মর্মে জানতে পারে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ০৪ (চার) রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, একটি এ্যান্টেনা যুক্ত ব্যাটারি সহ ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ড কাফ, ০৪ (চার) টি র্যা বের জ্যাকেট, দুইটি র্যা বের ভুয়া আইডি কার্ড, দুইটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুইটি গাড়ির নাম্বার প্লেট, ০৩ (তিন) টি মোবাইল ফোন ও নগদ ২৬৭০ টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মোঃ রফিকুল ইসলাম ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮ (আট) টি মামলা এবং গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৩ (তিনটি) মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments