২৮ ক্যাটেগরিতে ৩০টি পুরস্কার
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে। পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩০ চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে যুগ্মভাবে নির্বাচন করা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটেগরিতে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন)-এর সাঁতাও; শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের মরিয়ম এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী এর লীলাবতী নাগ: দ্য রেবেল নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে আইনুন নাহার পুতুল (সাঁতাও); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে মনির আহাম্মেদ (শাকিল) (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন) নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে খন্দকার রশিদ আহমেদ (আশীষ খন্দকার) (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ শিশু শিল্পী মোঃ লিয়ন (আম কাঁঠালের ছুটি) এবং শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান আনাইরা খান (আম কাঁঠালের ছুটি) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন সাঁতাও চলচ্চিত্রের জন্য কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন)। এছাড়া, শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী) (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি চলচ্চিত্র), শ্রেষ্ঠ গায়ক কাজী মোঃ আলী জাহাঙ্গীর বালাম (প্রিয়তমা), শ্রেষ্ঠ গায়িকা অবন্তী দেব সিঁথি (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ গীতিকার মোঃ অলিউল্লাহ (সোমেশ্বর অলি) (প্রিয়তমা); শ্রেষ্ঠ সুরকার মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) (প্রিয়তমা); শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মোঃ নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা) (রক্তজবা) নির্বাচিত হয়েছেন।
সুড়ঙ্গ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা যুগ্মভাবে মনোনীত হয়েছেন। এছাড়া, শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে মোঃ সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (চলচ্চিত্র); শ্রেষ্ঠ শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও); শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ); শ্রেষ্ঠ মেক-আপম্যান সবুজ (প্রিয়তমা) নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments