ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের বার্ষিক সম্মেলন শুক্রবার রাজধানী ঢাকায় অলিম্পিক ভবনে অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি "বিজয় দিবস বক্সিং শোডাউন" টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (বিপিবিএ) এর সহ-সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) এর সঞ্চালনায় ২০২৩ চতুর্থ সম্মেলনে এই তথ্য জানান, সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি আরো জানান যে, আগামী মে মাসে বক্সিং এর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রফেশনাল বক্সিং লিগ-বিবিএল আয়োজন করবে। এসময় বিপিবিএস ও বিপিবিএ এর প্রধান উপদেষ্টা এবং আওয়ামিলীগের উপদেষ্টা মণ্ডলীর সিনিয়র সদস্য ও আওয়ামিলীগের ক্রিড়া বিষয়ক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেন পল্টু, সহ-সভাপতি মোহাম্মদ আলীমুল্লাহ খোকন, আনিসুজ্জামান, কবির হোসেন, মাসুম বিল্লাহ সহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।
তিন বছরের কঠিন যাত্রায় বিপিবিএস ও বিপিবিএ ৩৩টি ইভেন্ট আয়োজন করে দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে।
সংগঠনটি আগামী বছর ২০২৪ সালের নভেম্বরের মধ্যে বক্সিং কিংবদন্তি ওয়ার্ল্ড ফেমাস মাইক টাইসনকে বাংলাদেশে আনার উদ্যোগ হাতে নিয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments