ডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। আজ অষ্টম আসরের ফাইনালে ভারত ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে।এনিয়ে আটটি আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হলো ভারত। গত আসরের ফাইনালে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরেছিলো ভারত। এক আসর পরই শিরোপা পুনরুদ্ধার করলো ভারতের মেয়েরা।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ভারতের বোলারদের তোপে তৃতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে শ্রীলংকা।
পঞ্চম ওভারে ১৬ রানে ৫ ও ১৬তম ওভারে ৪৩ রানে নবম উইকেট হারায় শ্রীলংকা।
দশ নম্বরে ব্যাট হাতে নামা ইনোকা রানাবিরার অপরাজিত ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত আর অলআউট হয়নি শ্রীলংকা। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে মাত্র ৬৫ রান করে লংকানরা। রানাবিরার পর দ্বিতীয় ও শেষ ব্যাটার হিসেবে শ্রীলংকার পক্ষে দুই অংকের কোটা স্পর্শ করেন ওশাদি রানাসিংহে। ১৩ রান করেন তিনি। এই দু’জন ছাড়া আর কোন ব্যাটার দুই অংক স্পর্শ করতে পারেননি।
ভারতের রেনুকা সিং ৩টি, গায়কোয়াড়-রানা ২টি করে উইকেট নেন।
৬৬ রানের সহজ লক্ষ্যে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারালেও ওপেনার স্মৃতি মান্দানার ২৫ বলে বিধ্বংসী ৫১ রানের সুবাদে ৬৯ বল বাকী রেখে ২ উইকেট হারিয়েই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
মান্দানার ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিলো। এছাড়া অধিনায়ক হরমানপ্রিত কৌর অপরাজিত ১১ রান করেন। ম্যাচ সেরা হন ভারতের রেনুকা। সিরিজ সেরা হন ভারতের দিপ্তী ভারমা।
গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার সেমিফাইনালেই উঠতে পারেনি।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments