স্টাফ রিপোর্টার: হিউস্টনের NRG স্টেডিয়ামে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ৭ গোল খেয়ে বিধ্বস্ত হলো ক্যারিবিয়ানের ছোট্ট দেশ কুরাসাও। গ্রুপ E এর ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৭-১ গোলের বড় জয় নিয়ে আসর শুরু করলো। ম্যাচের ৬ মিনিটেই ফেলিক্স নমেচার কার্লিং শটে এগিয়ে যায় জার্মানি। তবে ২১ মিনিটে লিভানো কমেন্সিয়ার গোলে ১-১ সমতা ফেরায় ১.৬ লাখ জনসংখ্যার দেশটি। এটাই ছিল কুরাসাও এর বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল।
সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অভিষিক্তরা। ৩৮ মিনিটে নিকো শ্লোটারবেকের হেডে ২-১ গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে কাই হাভার্টজ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে জামাল মুসিয়ালার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
ম্যাচের শেষ ২০ মিনিটে আরও তিন গোল করে জার্মানি। ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন হাফ ভলিতে গোল করেন। ৭৮ মিনিটে ডেনিস উন্ডাভ টানা সপ্তম ম্যাচে সপ্তম গোল করে ব্যবধান ৬-১ করেন। ইনজুরি টাইমে কাই হাভার্টজ দ্বিতীয় গোল করে চিপ শটে বল জালে পাঠালে ৭-১ এর বড় জয় নিশ্চিত হয় জার্মানির।
এই ম্যাচে দুটি রেকর্ড হয়েছে। কুরাসাও এর কোচ ডিক অ্যাডভোকাত ৭৮ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান। অন্যদিকে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান ৩৮ বছর বয়সে সবচেয়ে কম বয়সী কোচ। দুজনের বয়সের পার্থক্য ৪০ বছর যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
ম্যাচ শেষে জার্মানি কোচ নাগেলসম্যান বলেন বড় জয় দরকার ছিল এবং দল সেটা করেছে। কুরাসাও কোচ অ্যাডভোকাত বলেন ৭ গোল দুঃখের হলেও বিশ্বকাপে প্রথম গোল করতে পেরে তারা গর্বিত। গ্রুপ E তে জার্মানির পরের ম্যাচ আইভরি কোস্টের বিপক্ষে ২০ জুন। কুরাসাও একই দিনে ইকুয়েডরের মুখোমুখি হবে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments