চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার
পিরোজপুর অফিস: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশের নিয়মিত নৈশ টহলের সময় চারটি চোরাই মহিষ ও একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কানুয়া এলাকায় অভিযান চালিয়ে উত্তর ভিটাবাড়িয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. কামরুল হাওলাদার (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১৫-৮৫৬৪ নম্বরের একটি পিকআপভ্যানে থাকা চারটি মহিষ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাপ্পির নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত নৈশ টহল পরিচালনা করছিল। টহলের একপর্যায়ে কানুয়া এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে গাড়ির পেছনে চারটি মহিষ পাওয়া যায়। পরে মহিষগুলোর মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন কামরুল হাওলাদার। এ কারণে তাকে আটক করা হয় এবং মহিষগুলোসহ পিকআপভ্যানটি জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কামরুল হাওলাদারের বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। উদ্ধার হওয়া মহিষ ও জব্দকৃত পিকআপভ্যান বর্তমানে ভাণ্ডারিয়া থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments