স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধান ও বাণিজ্যে বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২১ জুন স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যে বিনিয়োগ নিয়েও কথা হবে।’ প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে হতাশার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ রয়েছে। তবে এর জন্য সবাইকে ধৈর্য ধারণ ও পরিশ্রম করতে হবে।’
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও জানান, তিস্তা এবং পদ্মায় পৃথক দুটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ শ্রমিকদের বৈধতা, গ্রাজুয়েট পাস চালু এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ তৈরির দাবি জানান। ৩২টি দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় গ্রাজুয়েট পাস সুবিধা পেলেও বাংলাদেশের শিক্ষার্থীরা এ সুবিধা থেকে বঞ্চিত। প্রবাসীরা প্রধানমন্ত্রীকে এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে রোববার রাত পৌনে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে তাকে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান তাকে স্বাগত জানান। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার বিকেল ৩টায় যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই সফর করছেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা গভীর করতেই প্রথম সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়েছে।
সোমবার ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। ওই দিন রাতেই তিনি চীনের দালিয়ান প্রদেশের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করবেন। ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ দেখা গেছে। মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রবাসীরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং শ্রমিকদের নানা সমস্যার সমাধান হবে।
স্টাফ রিপোর্টার: জুলাই ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বি ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান ...
স্টাফ রিপোর্টার: খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্চ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ...
স্টাফ রিপোর্টার: আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, টেকসই উন্নয়ন ...
সব মন্তব্য
No Comments