চট্টগ্রাম অফিস: পশ্চিম ফিরোজশাহের লতিফ আইডিয়াল স্কুলে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে বীজন নাট্য গোষ্ঠীর ২০২৪- ২০২৫ মেয়াদের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। নাট্যজন রূপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন টিভি ও মঞ্চ অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিভি অভিনেতা সাজ্জাদ ভূঁইয়া।
কার্যনির্বাহী পরিষদের অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে নাট্যজন রূপায়ণ বড়ুয়া, শামসুল আরেফিন শাকিল, মোহাম্মদ আলী নিশান, ওমর ফারুক ও উম্মে কুলসুম কেয়া, যুগ্ন সম্পাদক পদে আব্দুল মান্নান ও এমরান হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, মহিলা সম্পাদক পুতুল চৌধুরী, অর্থ সম্পাদক মর্জিনা পারভিন লুনা, অনুষ্ঠান সম্পাদক বীনা দাশ গুপ্ত, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে মোহাম্মদ সৌরভ হোসাইন, মোহাম্মদ হারুন, মহিউদ্দিন চৌধুরী, পারভেজ চৌধুরী, হারুনুর রশিদ ফায়সাল, মোহাম্মদ আলী, আউয়াল খান শাহীন, সৌরভ গাঙ্গলী রাজ, শংকর দে, রহিমা আক্তার প্রমা, মোহাম্মদ আব্দুল্লাহ চিশতী, ইলিয়াস রাজু, তুষার নূর নিবাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার পর বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ নব নির্বাচিত পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পড়ান। এরপর দলের নিয়মিত প্রযোজনা ‘শিখা চিরন্তন’ নাটকের অংশ বিশেষ পাঠ করার মাধ্যম সাংগঠনিক অধিবেশনের শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments