রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের আল-আমিন আকনের ৩ বছর ১০ মাস বয়সের শিশু সন্তান শাহ্ জালালের পা পিছলে পায়ের গোড়ালির হাড় ফাক হয়ে যায়। সোমবার ১২ জুলাই সকালে তাকে তার পিতা বানারীপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগ থেকে শিশুটিকে এক্স-রে করতে বলা হয়। হাসপাতালের এক্স-রে বিভাগেই এক্স-রে হয় শিশু শাহ্ জালালের। তবে সেখানে শিশুটির হতদরিদ্র দিনমজুর পিতাকে গুনতে হয় ২ শত ৫০ টাকা। পরে পরীক্ষার রিপোর্ট নিয়ে জরুরী বিভাগে আসলে বলা হয় ব্যান্ডেজ করতে ৭ শত টাকা লাগবে। করোনাকালীন এ সর্বাত্মক লকডাউনে কর্মহীন দিনমজুর পিতার পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব না। তাই সে দারস্থ হয় বানারীপাড়ার মিডিয়াকর্মীদের কাছে। বিষয়টি জেনে বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা ওই শিশুটির পিতার ফোন দিয়ে কথা বলেন জরুরী বিভাগে থাকা এক স্টাফের সাথে। তবে পরিচয় পেয়ে তিনি ব্যান্ডেজ সাপ্লাই নাই বলে ফোন কেটে দেন। পরে অমানবিক এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেওয়া হয়। সেই পোষ্ট দেখে বরিশাল পুলিশের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনকে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। তাৎক্ষনিক ওসি হেলাল উদ্দিন ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি ডিআইজির পক্ষে অসহায় পিতার কোলে থাকা অবুঝ শিশুটির চিকিৎসা সেবার ব্যবস্থা করেন এবং ব্যবস্থাপত্রে লেখা যাবতীয় ঔষধও ডিআইজির অর্থে ক্রয় করে দেওয়ার পাশাপাশি শিশুটির বাবার হাতে ২ হাজার টাকা তুলে দেন। এসময় অসহায় পিতার অবয়বে স্বস্তি ও কৃতজ্ঞতার চিত্র ফুটে ওঠে। টাকার অভাবে ১ঘন্টারও বেশি সময় হাসপাতালে বসে থেকেও কলিজার টুকরা সন্তানের চিকিৎসা করাতে না পেরে যখন চোখের পানিতে বুক ভিজতে ছিলো তার তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। তার এই মহতী ও মানবিক উদ্যোগকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যও লিখেছেন। হতদরিদ্র আল-আমিন আকন তার শিশূ পুত্রের চিকিৎসার ব্যবস্থা করায় ডিআইজির প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডা. নাজমুল ইসলাম বলেন,ওই শিশুর চিকিৎসায় তার বাবার কাছে টাকা চাওয়ার বিষয়টি তার নলেজে নেই। জানা গেছে জরুরী বিভাগে দায়িত্বরত এক সেকমো ও কম্পাউন্ডার ওই টাকা দাবি করেছিল। পরে ওসি হাসপাতালে গেলে সেই সেকমোই শিশুটির চিকিৎসা সেবা দেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments