ডেস্ক রিপোর্ট: দৈনন্দিন জীবনে খাবার দীর্ঘ সময় সতেজ রাখার চাহিদা পূরণে উন্নত কুলিং প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে স্যামসাং। এর ধারাবাহিকতায় দেশের বাজারে চেস্ট ফ্রিজারের নতুন লাইন-আপ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ, যা খাবার সংরক্ষণ ও ঠান্ডা রাখায় আরও কার্যকর সুবিধা দেবে।
রাজধানীর উত্তরায় অবস্থিত ইলেক্ট্রা শোরুমে গত ২৭ এপ্রিল আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রিজারগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজিব দাস গুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন এবং অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার এটিএম মহিউদ্দিন ।
স্যামসাংয়ের নতুন এই সিরিজে রয়েছে তিনটি মডেল—আরআই৭০এফ৩৭, আরআই৭০এফ২৯ ও আরআই৭০এফ২০। এগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৩৭১, ২৮৭ ও ১৯৮ লিটার। ফলে পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়া যাবে। একই সঙ্গে ফ্রিজারগুলোতে ব্যবহার করা হয়েছে ডার্ক গ্রে রঙের আধুনিক ফিনিশ, যা ঘরের পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে যায়।
তিনটি মডেলেই রয়েছে আট ধাপের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে তাপমাত্রা কমানো বা বাড়ানো যাবে। সঙ্গে আছে ‘ইনটেনসিভ কুলিং’ সুবিধা, যা তাপমাত্রা কমিয়ে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামাতে পারে। দীর্ঘ সময় মাংস কিংবা মাছ সংরক্ষণে এটি কার্যকর একটি ফিচার।
ফ্রিজারগুলোর দরজা এমনভাবে নকশা করা হয়েছে, যাতে যেকোনো এঙ্গেলে খোলা অবস্থায় নিজে থেকেই স্থির থাকে। এতে জিনিসপত্র রাখা ও বের করা সহজ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “প্রযুক্তির কাজ মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করা—আমরা সব সময় এই বিশ্বাস নিয়েই কাজ করি। সাম্প্রতিক সময়ে দেশে চেস্ট ফ্রিজারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীদের এই বাড়তি চাহিদা বিবেচনায় এখনই নতুন এই ফ্রিজারগুলো বাজারে আনার উপযুক্ত সময় বলে মনে হয়েছে। গ্রাহকেরা এখন যে ধরনের সমাধান খুঁজছেন, সেটিই তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এটি।”
ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ বলেন, “আমাদের উত্তরা শোরুমে নতুন মডেলের এই ফ্রিজারগুলো উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য পৌঁছে দিতে পারছি। উভয় প্রতিষ্ঠানই পণ্যের গুণগত মানের বিষয়ে সমান গুরুত্ব দেয়। তাই নির্ভরযোগ্য ও আধুনিক ডিজাইনের ফ্রিজার খুঁজছেন—এমন গ্রাহকেরা এখানে পছন্দসই পণ্য পাবেন বলে আমরা আশা করছি।”
আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ফ্রিজারগুলো এখন সারা দেশে পাওয়া যাচ্ছে। আরআই৭০এফ২০ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৯০০ টাকা, আরআই৭০এফ২৯-এর দাম ৬২ হাজার ৯০০ টাকা এবং আরআই৭০এফ৩৭-এর দাম ৭৫ হাজার ৯০০ টাকা। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য প্রতিটি মডেলে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে স্যামসাং।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments