কবিতা -১
আর ফিরবোনা
তারপর আর কি!
তোমার দরজায় আর কখনো কড়া নাড়া হবে না,
পরিচিত অভ্যাসগুলোও আস্তে আস্তে হবে অপরিচিত ।
অতিচেনা কন্ঠ স্বরটাও আজ বড়ই অচেনা !
আগে যেই আমি তোমার জন্য পাগল ছিলাম,
সেই আমারই এখন আর তোমার কথা মনে পরে না
।
সত্যি বলছি! একটুও মনে পরে না!
কিভাবে পড়বে বলো?
মন নামক জিনিসটা কষ্টের পাহাড় বইতে বইতে একদমই নিস্তেজ ।
এখন আমার কাছে ভোরের আলো
কিংবা সন্ধ্যার আধার দুই'ই সমান!!
এখন আর কোনো কষ্টে ভেঙে পড়িনা,,
শুধু শেষ বিকেলে এসে অপেক্ষা গুলো ভিড় করে বসে আছে আমার চারিপাশে!!
তার মাঝে না.. একটুও তোমায় মনে পড়ে না….
কবিতা -২
এক ফোঁটা অশ্রু
তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম।
যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না বলতো
সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে!
ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো।
আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে..
পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে
ভালোবাসি কথাটি শোনার জন্যে কতোনা পাগলামো করতে।
অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও।
ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাওনা.
হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না!
অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে
জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে।
হঠাৎ মনে পড়লো,
যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো
হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখে পড়লো না।
মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে।
কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়,
ভুলে যায় ভালোবাসার মানুষটিকে!!
তোমার এভাবে ছেড়ে যাওয়া আমি মেনে নিতে পারিনি….
অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জলগুলো…
তবুও ভেজা চোখে তোমার চলে যাওয়া পথের দিকে চেয়ে রইলাম!
তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে,
যদি একবার তুমি পিছু ফিরে তাকাও..
যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি।
তবুও তুমি ফিরলে না!
হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে।
পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে
শুধু অবিরত ঝরলো আমার চোখের এক এক ফোঁটা অশ্রু।।।
কবিতা -৩
সুপ্ত বাসনা…
তোমার আগমনে এনেছিল আমার হৃদয়ে বসন্ত!!
তোমার উপস্থিতি ছিল আমার অনুপ্রেরনা!
ক্ষনিকের হলেও তোমার স্পর্শ ছিল এক শিহরণ জাগানো মুহূর্ত আমার এই ছোট্ট মনের ঘরে!!
হাত বাড়িয়ে দিয়েছিলাম বড়ো ভালোবেসে!
আর তুমি, সেটা উপেক্ষা করে চলে গেলে আমাকে রেখে
তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম!
ফিরলেনা পিছে তুমি!!
রয়ে গেলাম আমি আজও একা দাড়িয়ে!!
কবি : রেহান উর্মি। বাবা : মৃত জবেদ আলী সরদার।মা: জাহানারা বেগম। জন্ম পড়াশুনা ঢাকাতে। দাদা বাড়ি খুলনা। তাঁর প্রিয় শখ টুর করা। ছোট বেলা থেকে লিখতে ভালোলাগতো। সেই থেকে লিখে চলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে। বই মেলায় তিয়াষীত হৃদয় ও চিঠি শিরোনামে তাঁর দুটি কাব্য গ্রন্থ এসেছে অমর প্রকাশনী থেকে। স্টল নং: ২২৪। সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা সংগ্রহ করতে পারেন।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments