কাজী শাহীন: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার আপরাধে রাজধানীতে ৩২০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এতথ্য জানিয়েছেন।
জানাযায়,শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা ও ৩৯১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বিধিনিষেধের প্রথম দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানার পাশাপাশি ৭৭টি গাড়িকে রেকারিং করে।
এদিকে র্যাব সদর দফতর জানিয়েছে, চলমান বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধিতে সারাদেশে মাঠে ছিল র্যাব। দ্বিতীয় দিনে সারা দেশে র্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো হয়। এছাড়া র্যাব সারাদেশে ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসব ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments