ডেস্ক রিপোর্ট: ফিফা ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার দিবাগত রাতে এশিয়ার ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবটির চেয়ে এগিয়ে ছিল রিয়াল। ৩৪ মিনিটে রড্রিগোর পাস থেকে গোল করেছিলেন স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। জ্বরের কারনে এই ম্যাচে মাঠে নামতে পারেনি এম্বাপে। সেই জায়গার ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া গোল করলেও আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন তিনি। তবে রক্ষণভাগে আবারো অভিজ্ঞতার অভাবে ভোগতে হয়েছে রিয়ালকে। রাউল এসেন্সিওে একটি ভুলেই পেনাল্টি পায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করেন রুবেন নেভেস। দ্বিতীয়য়ার্ধে মড্রিচ ও আর্দা গুলারকে নামানোর পরে খেলায় কিছুটা ছন্দে ফেরে আলোন্সাের দলে। তবে একাধিক গোলের সুযোগ হাতছাড়া হয়েছে। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিকে।
রাতে অপর ম্যাচে আল ইনকে ৫-০ গোলে হারিয়েছে জুভেন্তাস।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments