রাহাদ সুমন,বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে ডাকাত নিজামকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানার নির্দেশে, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।পুলিশ জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments