মোংলা থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ক্রেইন প্রকল্পের আয়োজনে ৪ ডিসেম্বও রবিবার সকালে পৌর মিলনায়তনে মোংলাপোর্ট পৌরসভার পুষ্টি এবং ওয়াশখাতে বরাদ্দকৃত বাজেটের ব্যবহার নিয়ে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরিকল্পনা সভায় সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হুমায়ুন হামিদ নাসির, কাউন্সিলর শেখ কবির হোসেন, বাহাদুর মিয়া, মোঃ সরোয়ার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউলি আকন, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন, সাংবাদিক মাহমুদ হাসান, সাংবাদিক সোহাগ মোল্যা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাসিব সরদার, সাংবাদিক আলী আজীম প্রমূখ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপান্তরের এ্যাডভোকেসি ক্যাম্পেইন কোর্ডিনেটর তসলিম আহমেদ টংকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা হোসাইন মুন ও উপজেলা সিএস ও মোবিলাইজার বিপাশা রায়। পরিকল্পনা সভায় বক্তারা বলেন পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর লক্ষ্য মা ও শিশুর পুষ্টি উন্নয়ন করা। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ, কমিউনিটি এবং সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কৃষি, সামাজিক সুরক্ষা এবং পানি ও পয়ঃনিষ্কাশন এই চারটি খাতকে সম্পৃক্ত করবে এই প্রকল্প। গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী, শিশু, কিশোরী, সুবিধা বঞ্চিত পরিবার ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর পুষ্টির উন্নয়ন উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments