সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : “জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর”স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে এসিআই মটরস কোম্পানির আয়োজনে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী তানোর পৌর শহরের উপজেলা মিনি স্টেডিয়ামে এসিআই মটরসের ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদেরকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই মটরসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল আলীম শেখ, রাজশাহী এরিয়া ম্যানেজার তানভীর আহমদ, আরটিএম সিরাজুল ইসলাম, টিএমএস মারুফ বিল্লাহ, গোদাগাড়ী টেরিটোরির সিনিয়র টিএম জালাল ও রিকোভারি অফিসার শুভসহ অনেকে।
অনুষ্ঠানে কাস্টোমার, ড্রাইভার ও স্থানীয় এলাকাবাসী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ মেলায় ট্রাক্টরের ফ্রি সার্ভিস, রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, মেলায় আসা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের ফ্রি স্বাস্থ্য চেকআপ ছাড়াও কাস্টমারদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ফান এবং এক্সপেরিয়েন্স জোনসহ বিভিন্ন আয়োজন ছিল।
এই মেলায় ১৫ টি সোনালীকা ট্রাক্টর বিক্রি করা হয়। এছাড়াও, পুরাতন ট্রাক্টরগুলো বিনামূল্যে মেরামত করা হয়। পাশাপাশি এসিআই মটরসের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর এবং ড্রাম ট্রাক (সিনো) প্রদর্শন করা হয়।
শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ও এসিআই মটরসের সেরা গ্রাহক ও সেরা কিস্তিদাতাদের অনুষ্ঠানে পুরুস্কার দেওয়া হয়।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments