সুমন আদিত্য, জামালপুর জেলা প্রতিনিধিঃ নিষিদ্ধ পলিথিনের বর্জ্য দিয়ে দখল করা হয়েছে জামালপুরের তিরুথা এলাকার মূল সড়ক। এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর প্রতিকার চেয়ে প্রশাসনকে বলা হলেও প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।
জানা গেছে, জামালপুর পৌরসভার পুলিশ লাইন সংলগ্ন কাগজের মিল থেকে বের হওয়া পলিথিন বর্জ্য বামুনপাড়ার তিরুথার মূল সড়কে ফেলে রাখা হচ্ছে। পলিথিনের সঙ্গে সুচ, কাচের টুকরা, জিআই তারসহ বিভিন্ন যন্ত্রের তীক্ষ্ণ ভগ্নাংশ পড়ে থাকে। এতে রাস্তা দিয়ে শিশু ও খালি পায়ে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়ছেন। অনেকের পায়ে কাচের ছোট ছোট টুকরা ঢুকে ক্ষত হচ্ছে। এলাকার কিছু দরিদ্র পরিবার ফেলে দেওয়া ক্ষতিকর বর্জ্যগুলো তুলে এনে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। ফলে বিষাক্ত কালো ধোয়া বাতাসে ছড়িয়ে পড়ছে।
বামুনপাড়া গ্রামের সুলতান মিয়া বলেন, প্রতিদিন ক্ষতিকর বর্জ্যগুলো রাস্তায় ফেলা হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন জামালপুর পুলিশ লাইনস থেকে পুলিশের গাড়িসহ শত শত যানবাহন চলাচল করছে। ওই সব বর্জ্যের কারণে অনেক গাড়ি চাকা ফুটো হয়ে যায়। অনেক সময় মোটরসাইকেলের দুর্ঘটনাও ঘটছে। এমনকি কেউ খালি পায়ে চলাচল করতে পারেন না।
ওই এলাকার বসবাসকারী জনসাধারন জানান, এলাকার কিছু দরিদ্র মানুষ মিলের বর্জ্য শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করছে। এতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। প্রায় সময়ই দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। শুধু এই রাস্তায় নয়, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রধান সড়কেও বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। রাস্তা থেকে বর্জ্য অপসারণের জন্য পৌরসভার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
জামালপুর কাগজ মিলের মালিক মুলার বলেন, মিলের বর্জ্য সঠিক নিয়মে ফেলা হয়। এখন কেউ সেগুলো নিয়ে গেলে কারখানার কিছুই করার থাকে না।
জামালপুর পরিবেশ আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এক কর্মকর্তাকে জানানো হয়েছেন। কিন্তু কোন প্রতিকার হয়নি।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি জানা ছিল না। জনগুরুত্বপূর্ণ রাস্তায় কোন বর্জ্য ফেলে রাখা আইনত অপরাধ। পৌর কর্তৃপক্ষ পৌরসভার রাস্তায় যাতে কোন বর্জ্য না ফেলে সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments