রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে।
অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। তবে আত্মগোপন করেছে আহত যুবক।
ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে।
গ্রেপ্তারকৃত ধর্ষক খায়রুল আকন (২২) ওই গ্রামের আক্কাস আকনের ছেলে এবং ধর্ষন চেষ্টাকারী আহত যুবক ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুই সন্তানের জননী গৃহবধুর বসতঘরে কৌশলে প্রবেশ করে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী।
এসময় খায়রুল আকন গৃহবধুকে জোরপূর্বক ধর্ষন করে। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষনের চেষ্টা চালায়। একপর্যায়ে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে (ইসলাম বালী) কুপিয়ে জখম করার পর সে দৌড়ে পালিয়ে যায়।
ইন্সপেক্টর (তদন্ত) আরও জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধুকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments