ডেস্ক রিপোর্ট: বাংলাসংগীতের মহাজনদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। এবার সুরসম্রাট শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি নিয়ে এল সংগীতের এই নতুন প্লাটফর্ম।
নতুন আয়োজনে বাংলার সংগীতভাণ্ডার থেকে সংগ্রহ করা শ্রুতিমধুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের উপযোগি করে তুলে ধরার মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে তারা। তারই ধারাবাহিকতায় শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি তারা প্রকাশ করলো নতুন প্রজন্মের সংগীতশিল্পী মাশা ইসলামের কণ্ঠে।
টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়।
তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সংগীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কন্ঠে গানটি প্রথম শোনেন তিনি। তারপর গানটি মনে গেঁথে যায় তার।
পাভেলের কথায়, “লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিলো তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিলো। তন্মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে - ছোটবেলায় নানীবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।
নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, “প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছে। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।”
লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।
গানগুলোর অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পিআর পার্টনার ইষ্টিশন কমিউনিকেশনস।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=c4YrzJJ2E0c
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments