ডেস্ক রিপোর্ট: কুন্ডশ্বরীয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, প্রাক্তন লায়ন জেলা গভর্নর প্রফুল্ল রঞ্জন সিংহ ও তাঁর সহধর্মিনী কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কল্যাণী সিংহ-এর স্মরণে আজ ০২ জানুয়ারি সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আকতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. বেণু কুমার দে, ঢাকা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম এবং চট্টগ্রাম লায়নস ফাউন্ডেশন ও ইস্টার্ন গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. নাছির উদ্দীন (এমজেএফ) প্রমুখ বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বায়ান্ন বাংলা গবেষণা সংস্থা-এর সভাপতি মনোয়ারা বেগম তামান্না।
অনুষ্ঠানের শুরুতে ‘প্রফুল্ল-কল্যাণী’ শীর্ষক স্মারক-গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আমাদের প্রফুল্ল-কল্যাণী’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
সব মন্তব্য
No Comments