মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখরতায় দু'দিনব্যাপী দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা চিহ্নমেলা মুক্তবাঙলা-২০২২ শুরু হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্ন’ এর আয়োজনে উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ ও লিটলম্যাগ ব্যক্তিত্ব কলকাতার সন্দীপ দত্ত।
পরে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাববির সাত্তার, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক কবি রুহুল আমিন প্রামানিক সহ শতাধিক বরেণ্যজন অংশ গ্রহন করেন।
বেলা ১১টায় শঙ্খঘোষ, সৈয়দ শামসুল হক, দেবেশ রায়, আনিসুজ্জামান,হাসান আজিজুল হকের স্মরণে আনুষ্ঠানের মঞ্চে তাঁদের ছবি রেখে 'প্রয়াত-প্রিয়জন' অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, চিহ্ন সম্পাদক ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, আরিফ হায়দার, কবি কামরুল বাহার আরিফ, চিহ্নকর্মী রেজওয়ানুল হক রোমিও, কবি হাদিউল হৃদয়সহ আরো অন্যান্যরা।
প্রথমদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটলম্যাগ, দুপুর দেড়টায় কবিতা ও গল্পপাঠ (দুই বাঙলা),বিকেল ৪টায় ভাষার অনুবাদ, অনুবাদের ভাষা এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৮ অক্টোবর) বেলা ১১ টায় লিটলম্যাগে লেখালেখি, দুপুর ১২টায় পুস্তক ও পত্রিকার মোড়ক উন্মোচন (দুই বাঙলা), বিকাল ৩টায় পরিক্রমামূলক বাংলা গদ্য-আখ্যান ও বাংলার গ্রামজীবন, বিকাল ৪টায় চিহ্নস্মারক প্রদান, সন্ধ্যা ৬টায় চিহ্ন সম্মাননা, চিহ্ন পুরস্কার, চিহ্নসাস্বত সম্মাননা প্রদান ও সমাপনী এবং রাত ৮টায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০০ সালে দেশে ও দেশের বাইরে মননশীল ও সৃজনশীল লেখক তৈরির প্রত্যয়ে রাবি বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল এর হাত ধরে যাত্রা করে চিহ্ন। ২০১১ সালে প্রথম বারের মতো আয়োজন করে চিহ্ন মেলা। সেই থেকে তিন বছর পর পর এ মেলা আয়োজন করে আসছে এই ছোট কাগজ। তারই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চিহ্নমেলা মুক্তবাঙলা
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments