স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারি তাহলে ৩০ বছর পর একটি সুস্থ ও আদর্শ জাতি পাবো। সোমবার সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি বড় ভারসাম্যহীনতা রয়েছে। আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার প্রচলিত ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এই ঘাটতি পূরণ করতে না পারলে আমরা পরিপূর্ণ মানুষ তৈরি করতে পারব না। তাই আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্যই এই ইনস্টিটিউটের ধারণা প্রণীত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ ছিল। সেই প্রেক্ষাপটে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি নিজে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং চলতি বছরের জুলাই মাস থেকে এর একাডেমিক কার্যক্রম জলসিঁড়িতে শুরু হওয়ার কথা ছিল। পর্যায়ক্রমে চট্টগ্রামসহ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় একই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments